Posts

অপেক্ষা

Image
আমিও যদি অন্যমনে একা হারিয়ে যেতাম হঠাৎ কোনো বাঁকে চেনা পথ ধরে পরিচিত পথ চলা হাতে হাত রেখে ভরসায় ডানা মেলা কথার ওপর কথা দিয়ে জাল বোনা  দু'টি ভিরু মনে স্বপ্নের আনাগোনা আমিও যদি এমন করেই তখন হারিয়ে যেতাম তোমায় নিঃস্ব করে তুমিও কি বলো উদাস শূন্য মনে বাঁচতে এমনি আমার স্মৃতির নীড়ে চিত্রঋণ - অভিজ্ঞান

অবস্থান

বালিয়াড়ি জেগে ওঠে তার সঞ্চয়ে বাতাস দেখে না ফিরে পাথরের ক্ষয় 

ঠিকানা

ঠিকানা ফুরোয়নি তার নিত্য যাওয়া আসা হারায়নি তার উষ্ণ ভালোবাসা রোদের রং আর মাটির গন্ধ মেখে আপন পরশ-চিহ্ন লিখে রাখে প্রলেপ হয়ে বসে ক্ষতর কাছে সুরের মায়ায় হৃদয় তারে বাজে জীবন পথের অন্ধ অলিগলি থামতে গিয়েও পথের টানেই চলি অগম পথ পাড়ি দেওয়া বাকি তার দুয়ারে আগল তোলা নাকি বন্ধ দুয়ার বাইরে অপেক্ষা মনের ঘরে অহরহই দেখা পথটা চেনাই, দূরত্ব অজানা ছুঁতেই হবে নিরালা সে ঠিকানা

যাত্রা

বেলা পড়ে এলো ক্রমে দিন হলো সারা খেলা শেষে ফিরে যায় রসিক ইশারা

মুক্তি

চৈতি রাতের কাছে কবেকার ঋণ হৃদয়ের দাবি ছেড়ে আজ দায়হীন

নয়নতারা

Image
সয়ে যায় সব দায় পোড়ে রোজ নিরুপায় কী কাজ হৃদয়ের কপট ছলনায় তবু যাবে জানি রোজ যা ছিল না তারই খোঁজ শূন্য উঠোন জানে ক্ষত ঢাকা তবুও সহজ

ব্যথা

ডুবে যাওয়া দেখছি একাকী পাড় ভেঙে হাহাকার ফিরে গেছে শেষে এত ভিড়, সমাগম পাহাড় ডিঙিয়ে আজ নিরেট আঁধার জমাট বেঁধেছে কবে পাঁজরে পাঁজরে অসহায় বোবা এক অসহ্য ভয় এখন অচেনা লাগে ঢেউ নিপুণ নাবিক নই, সুধা নই, নই প্রিয় নারী হৃদয়ের পরিধি পেরিয়ে দূর থেকে তবু বলে যেতে পারি তমোঘ্ন প্রদীপখানি মায়ালোক থেকে ধুয়ে দিক মুছে নিক নিকষ রজনী তারপর পর্যায়ক্রমে বিচ্ছিন্ন দুটি পথ ফিরে যাক গন্তব্যে অবাধ