অপেক্ষা
আমিও যদি অন্যমনে একা
হারিয়ে যেতাম হঠাৎ কোনো বাঁকে
চেনা পথ ধরে পরিচিত পথ চলা
হাতে হাত রেখে ভরসায় ডানা মেলা
কথার ওপর কথা দিয়ে জাল বোনা
দু'টি ভিরু মনে স্বপ্নের আনাগোনা
আমিও যদি এমন করেই তখন
হারিয়ে যেতাম তোমায় নিঃস্ব করে
তুমিও কি বলো উদাস শূন্য মনে
বাঁচতে এমনি আমার স্মৃতির নীড়ে
Comments
Post a Comment