ঠিকানা
ঠিকানা
ফুরোয়নি তার নিত্য যাওয়া আসা
হারায়নি তার উষ্ণ ভালোবাসা
রোদের রং আর মাটির গন্ধ মেখে
আপন পরশ-চিহ্ন লিখে রাখে
প্রলেপ হয়ে বসে ক্ষতর কাছে
সুরের মায়ায় হৃদয় তারে বাজে
জীবন পথের অন্ধ অলিগলি
থামতে গিয়েও পথের টানেই চলি
অগম পথ পাড়ি দেওয়া বাকি
তার দুয়ারে আগল তোলা নাকি
বন্ধ দুয়ার বাইরে অপেক্ষা
মনের ঘরে অহরহই দেখা
পথটা চেনাই, দূরত্ব অজানা
ছুঁতেই হবে নিরালা সে ঠিকানা
Comments
Post a Comment